ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দৌলতপুরে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

এপ্রিল ২৩, ২০২৫, ০৪:৩০ পিএম

দৌলতপুরে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দৌলতপুর উপজেলায় ১৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী। 

উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষকদের মাঝে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে দৌলতপুর উপজেলায় ১৭,২৫৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য পূরণে প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, কৃষি অফিসের প্রতিনিধি, সাংবাদিক ও ১৪টি ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!