ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জয়পুরহাটে সাড়ে ৪ হাজার পরিবার পেল ভিজিএফ’র চাল

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট প্রতিনিধি:

জুন ১, ২০২৫, ০৫:৪১ পিএম

জয়পুরহাটে সাড়ে ৪ হাজার পরিবার পেল  ভিজিএফ’র চাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের ৪ হাজার ৬২১ (প্রায় সাড়ে চার হাজার) পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে।

প্রত্যেক উপকারভোগী পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তিনদিনব্যাপী এই বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসন।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ সবুর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহিদা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, প্রেস ক্লাব সভাপতি আবু বকর সিদ্দিক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিশেষ বরাদ্দ হিসেবে জয়পুরহাট পৌরসভায় মোট ৪৬ দশমিক ২১ টন চাল এসেছে। এই চাল ৪ হাজার ৬২১টি কার্ডধারীর মাঝে বিতরণ করা হচ্ছে।

চাল নিতে আসা পৌরসভার বাসিন্দা রহিমা বেগম বলেন, আর ক’দিন পরেই ঈদ। তার আগে ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। সরকারের কাছে কৃতজ্ঞ।

পৌর প্রশাসক সবুর আলী বলেন, ‘সরকারের ঈদ উপহারস্বরূপ বরাদ্দকৃত ভিজিএফ চাল সুষ্ঠুভাবে ও যথাসময়ে বিতরণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।’

ঈদুল আজহার আগে এমন সহায়তা নিম্ন আয়ের মানুষের মুখে হাসি এনে দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

বিআরইউ

Link copied!