ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মান্দায় বিএনপির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

জুন ১৩, ২০২৫, ০৭:৩১ পিএম

মান্দায় বিএনপির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহারুল ইসলামের সভাপতিত্বে ও সামসুল হক বাদলের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. এ. মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক একে এম নাজমুল হক নাজু, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার ইউসুফ আলী, আব্দুস সালাম ও আবু বকর সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান জানান এবং কর্মসূচিকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

ইএইচ

Link copied!