ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুন ১৮, ২০২৫, ১২:৪০ পিএম

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় মাটিরাঙ্গা জোন সদরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি।

সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ খান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুপম দে, মাটিরাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. হাসিবুল ইসলাম, গুইমারা থানার তদন্ত কর্মকর্তা দীপংকর মণ্ডল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, রেঞ্জ অফিসের প্রতিনিধি তৌহিদুর রহমান তৌহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূঁইয়া, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হারুন, উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল জলিল, নাগরিক কমিটির সভাপতি মো. সুলতান, পৌর নাগরিক কমিটির সভাপতি মো. জালাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন।

সভায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি, শান্তিশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

ইএইচ

Link copied!