ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বল্লা বাজারে কাঁচামালের আড়ালে মাদক ব্যবসা, আটক ২

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল প্রতিনিধি:

জুলাই ২৪, ২০২৫, ০৫:৩৯ পিএম

বল্লা বাজারে কাঁচামালের আড়ালে মাদক ব্যবসা, আটক ২

টাঙ্গাইলের কালিহাতীর বল্লা বাজারে কাচামাল ব্যবসার আড়ালে চালানো হচ্ছিল মাদক বাণিজ্য। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে আটক হয়েছেন দুই মাদক ব্যবসায়ী— জসিম ও খোকন। এ সময় উদ্ধার করা হয় ১২ লিটার চোলাই মদ ও ১০ পিস ইয়াবা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কালিহাতী থানার এএসআই রায়হানের নেতৃত্বে বল্লা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে আটক জসিম উপজেলার বাড্ডা গ্রামের আ. হকের ছেলে ও বল্লা বাজারের কাচামাল ব্যবসায়ী। অপরজন খোকন, আউলিয়াবাদ গ্রামের আইয়ুবের ছেলে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, বল্লা বাজারে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের আস্তানা থেকে ১২ লিটার চোলাই মদ ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বল্লা বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, জসিম দীর্ঘদিন ধরে কাচামাল ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। প্রশাসনের এমন পদক্ষেপ বাজারকে নিরাপদ রাখতে সহায়ক হবে।

বিআরইউ

Link copied!