ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে কোনাবাড়িতে বিএনপির বিক্ষোভ

কোনাবাড়ি প্রতিনিধি

কোনাবাড়ি প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৫, ০৫:৫৭ পিএম

জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে কোনাবাড়িতে বিএনপির বিক্ষোভ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কোনাবাড়ি থানা বিএনপি।

রোববার বিকেলে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজীবের নেতৃত্বে কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়। 

মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে আনসার বিল্ডিংয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন- কোনাবাড়ি থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম রানা, শহিদুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুম হোসাইন, থানা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল মিয়া ও সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল বাশার প্রমুখ।

এ সময় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!