ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেবহাটায় ঝুঁকিপূর্ণ ও মৃত গাছ অপসারণে প্রশংসিত ইউএনও নওশাদ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৫, ০৩:১৫ পিএম

দেবহাটায় ঝুঁকিপূর্ণ ও মৃত গাছ অপসারণে প্রশংসিত ইউএনও নওশাদ

দেবহাটা উপজেলার বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ ও মৃত গাছ অপসারণ করে কোমলমতি শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করায় প্রশংসায় ভাসছেন উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ।

বৃহস্পতিবার সকাল থেকে তিনি এই উদ্যোগ বাস্তবায়ন শুরু করেন। 

স্থানীয়দের বরাতে জানা গেছে, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে কয়েক বছর ধরে কিছু গাছ মরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ওই পথে চলাচলে জীবনের ঝুঁকিতে পড়েন।

বুধবার ওই এলাকা সরেজমিনে পরিদর্শনে যান ইউএনও নওশাদ। পরিদর্শনের পর তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ঝুঁকিপূর্ণ গাছগুলো অবিলম্বে অপসারণের নির্দেশ দেন এবং স্থানীয়দের উপস্থিতিতে গাছগুলোর তালিকা প্রণয়ন ও তা নিলামের জন্য সংরক্ষণের লিখিত আদেশ দেন।

বৃহস্পতিবার সকাল থেকেই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে গাছগুলোর অপসারণ কার্যক্রম শুরু হয়।

ইউএনও কে এম আবু নওশাদ বলেন, “চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে কোমলমতি শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে বড় ধরনের ঝুঁকি ছিল। তাই জনস্বার্থে দ্রুত বিধি অনুসরণ করে গাছ অপসারণের সিদ্ধান্ত নিই।”

তিনি আরও জানান, উপজেলার সার্বিক উন্নয়ন ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ইএইচ

Link copied!