ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
সাজ্জাদ মাহমুদ

নির্বাচনে সাড়ে ৬ লক্ষ আনসার মোতায়েন থাকবে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২৫, ০৩:০২ পিএম

নির্বাচনে সাড়ে ৬ লক্ষ আনসার মোতায়েন থাকবে

আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে সাড়ে ৬ লক্ষ আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে আনসার একাডেমিতে অনুষ্ঠিত সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ–২০২৫ (৫ম ধাপ) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নতুন করে ১ লাখ ৮০ হাজার আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আনসার সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে। নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, একাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছারসহ আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক আরও বলেন, সততা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। আনসার বাহিনীকে আরও শক্তিশালী করতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণে যারা টিকে থাকবে, তারাই ভবিষ্যতে বাহিনীতে সেবা দেওয়ার যোগ্য বিবেচিত হবে।

জেএইচআর

Link copied!