ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

লোহাগাড়ায় ক্রীড়া সংস্থার সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৫, ০৩:১০ পিএম

লোহাগাড়ায় ক্রীড়া সংস্থার সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়ায় ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এস. এম. চিশতী। 

শনিবার বিকেলে উপজেলা সদরের পুরাতন থানা এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

চিশতী ওই এলাকার আনোয়ার ইসলামের ছেলে এবং লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও ষড়যন্ত্রমূলকভাবে তাকে বিস্ফোরক মামলার আসামি করা হয়েছে। অথচ তিনি জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া ছাত্রলীগের ট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি ব্যবহার করে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা হওয়ার পর বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র প্রতিনিধি এবং সুস্থধারার রাজনীতিবিদরা প্রতিবাদ জানিয়েছেন। বর্তমানে তিনি মিথ্যা মামলা থেকে মুক্তি এবং অপপ্রচার বন্ধে সকলের সহযোগিতা কামনা করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— উপজেলা যুব ও ক্রীড়া কমিটির সদস্য মাস্টার নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাকিবুল আমিন, ছাত্রনেতা মিজবাহ উদ্দিন, এরশাদ হোসাইন, রিদোয়ানুল হক প্রমুখ।

ইএইচ

Link copied!