ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন এবং ৩১ দফা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করলেন শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

আগস্ট ২৬, ২০২৫, ০৩:৩৬ পিএম

শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন এবং ৩১ দফা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করলেন শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। 

তিনি আরও অভিযোগ করেন, গত বছর জুলাই-অগাস্টে শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার ছাত্র ও জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে এমন দিন আর কখনও দেখা যাবে না।

মঙ্গলবার বেলা ১১টায় ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজে গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভায় গভর্নিং বডির সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভার শুরুতে কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান শামা ওবায়েদ ইসলাম রিংকুকে ফুল দিয়ে বরণ করেন।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, “আমাদেরকে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করতে হবে এবং দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক প্রদত্ত ৩১ দফা বাস্তবায়ন করে শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এভাবে আগামীর শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব।”

সভায় নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন মাতুব্বরসহ গভর্নিং বডির অন্যান্য সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!