ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মান্দায় পাকুরিয়া গণহত্যা দিবস পালিত

রওশন আলম, মান্দা (নওগাঁ)

রওশন আলম, মান্দা (নওগাঁ)

আগস্ট ২৮, ২০২৫, ০৪:১০ পিএম

মান্দায় পাকুরিয়া গণহত্যা দিবস পালিত

নওগাঁর মান্দায় ঐতিহাসিক পাকুরিয়া গণহত্যা দিবস বৃহস্পতিবার পালিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় পাকুরিয়া ইউনাইটেড হাইস্কুল কমিটি, শহীদ পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মিলাদ মাহফিল, দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটি পাকুরিয়া ইউনাইটেড হাইস্কুলের মাঠে আয়োজিত হয়।

অনুষ্ঠানটি শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি মুজাহিদ হোসেনের সভাপতিত্বে এবং আনোয়ার হোসেনের সঞ্চালনায় সম্পন্ন হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম. এ. মতিন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুল রহমান মকে, সহ-সভাপতি এ কে এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, নওফেল আলী মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল এবং ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান ছালেক প্রমুখ।

অনুষ্ঠানের সমাপ্তিতে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৮ আগস্ট নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসররা মিলে গ্রামের ১২৮ জন নিরীহ গ্রামবাসীকে স্থানীয় ইউনাইটেড হাইস্কুলের মাঠে জড়ো করে মেশিনগান দিয়ে গুলি করে হত্যা করে। এটি নওগাঁ জেলার সবচেয়ে বড় গণহত্যার মধ্যে অন্যতম এবং ইতিহাসে ‘পাকুরিয়া গণহত্যা’ নামে স্মরণীয়।

ইএইচ

Link copied!