ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

লোহাগাড়ায় সাংবাদিকদের সঙ্গে সীরত কমিটির মতবিনিময়

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২৫, ০৫:৩০ পিএম

লোহাগাড়ায় সাংবাদিকদের সঙ্গে সীরত কমিটির মতবিনিময়

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিল আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। 

এ উপলক্ষে শুক্রবার বিকেলে সীরত ভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত এই মাহফিল প্রতিবছর ১১ রবিউল আউয়াল থেকে শুরু হয়ে ২৯ রবিউল আউয়াল পর্যন্ত চলে। 

এ বছর মাহফিল ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর দিবাগত রাতের ফজরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

মতবিনিময় সভায় মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। 

সভার সঞ্চালনা করেন মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক শাহজাদা তৈয়বুল হক বেদার। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা হাফিজুল ইসলাম নিজামী। 

এছাড়া বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত এবং সদস্য কাজি আরিফুল ইসলাম প্রমুখ।

সভায় মাহফিলের সূচি, আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থাসহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে প্রস্তুতি বিষয়ক সকল তথ্য তুলে ধরা হয়।

ইএইচ

Link copied!