ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মান্দায় নবজাতককে ফেলে পালালেন মা, থানায় জিডি করলেন বাবা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২৫, ০৮:১৮ পিএম

মান্দায় নবজাতককে ফেলে পালালেন মা, থানায় জিডি করলেন বাবা

নওগাঁর মান্দা উপজেলায় জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই এক নবজাতক কন্যাকে ফেলে পালিয়েছেন তার মা। এতে চরম বিপাকে পড়েছেন নবজাতকের বাবা। তিনি এ ঘটনায় মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভুক্তভোগী বাবার নাম তৌহিদ ইসলাম (২৫)। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার চকহরি বল্লভ গ্রামের বাসিন্দা। প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি মান্দা উপজেলার সাহাপুর (ফজিদারপাড়া) গ্রামের লছের আলী মণ্ডলের কন্যা সাথী আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তৌহিদ ইসলাম বলেন, “স্ত্রী সাথী আক্তার তিন মাস ধরে তার বাবার বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার তিনি প্রসব ব্যথায় অসুস্থ হলে খবর পেয়ে আমি শ্বশুর বাড়িতে আসি। এরপর স্ত্রী ও শাশুড়িকে নিয়ে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যাই। বিকেল পাঁচটার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে আমার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন।”

তিনি আরও বলেন, “সন্তান জন্মের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি ওষুধ আনতে বাজারে যাই। ফিরে এসে দেখি, স্ত্রী ও শাশুড়ি নবজাতক সন্তানকে রেখে পালিয়ে গেছেন। বিষয়টি অত্যন্ত অমানবিক। তাদের এমন আচরণে আমি হতবাক ও দিশেহারা। তাই বাধ্য হয়ে মান্দা থানায় অভিযোগ দিয়েছি।”

অভিযোগিত সাথী আক্তার জানান, “বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সঙ্গে আমার মনোমালিন্য চলছিল। আমি সন্তান নিতে চাইনি, কিন্তু তা হয়ে গেছে। যেহেতু আমি তৌহিদের সঙ্গে আর সংসার করব না, তাই সন্তান পালন করতেও আগ্রহী নই।”

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সামছুর রহমান বলেন, “তৌহিদ ইসলাম লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাথী আক্তার জানিয়েছেন, তিনি স্বামীর সঙ্গে আর সংসার করবেন না এবং সন্তান লালন-পালনে আগ্রহী নন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!