ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৪ দিন পর সিলেটের যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৫, ০২:৫১ পিএম

৪ দিন পর সিলেটের যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

বিএসএফের গুলিতে নিহত হওয়ার ৪ দিন পর অবশেষে সিলেটের কানাইঘাটের যুবক আব্দুর রহমানের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কানাইঘাট সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৩৩৯ সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

এর আগে শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে সীমান্তের ১৩৩৮-৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, সন্ধ্যা থেকেই বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে লাশ ফেরতের অপেক্ষায় ছিলেন। গভীর রাতে মেঘালয় পুলিশ বাক্সবন্দী মরদেহ নিয়ে সীমান্তে পৌঁছায়। পরে পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানা পুলিশ লাশ গ্রহণ করে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!