ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মান্দায় ওষুধের ফার্মেসিতে প্রশাসনের অভিযান

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৩:৫৫ পিএম

মান্দায় ওষুধের ফার্মেসিতে প্রশাসনের অভিযান

নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসনের যৌথ অভিযানে কয়েকটি ফার্মেসিতে জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে অভিযান পরিচালনা করা হয়। 

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, ঔষধ প্রশাসন নওগাঁ জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক সাকিব আহমেদ এবং থানা পুলিশ।

অভিযানের সময় স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে বিভিন্ন ফার্মেসিকে জরিমানা করা হয়।

আদায়কৃত জরিমানা হলো— সাবরিনা মেডিকেল স্টোর ৪,০০০ টাকা, মাহবুব স্টোর ৫,০০০ টাকা, সেতু ফার্মেসি ৩,০০০ টাকা, ভুট্টু ফার্মেসি ৩,০০০ টাকা এবং ফেরদৌস ফার্মেসি ৩,০০০ টাকা। মোট ৫টি ফার্মেসি থেকে ১৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী বলেন, “ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী আজকের অভিযান পরিচালিত হয়েছে। আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!