ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নড়াইলে পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৫:০৫ পিএম

নড়াইলে পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

নড়াইলে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তা সংলগ্ন উপজেলা গেটের সামনে একটি আম গাছের ডালপালা কেটে চড়ুই পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের রায় অনুযায়ী, ব্যবসায়ী মুজিবুর রহমান পান্নাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ডালপালা কাটা গাছে নতুন পাতা গজানো সাপেক্ষে ১০টি ছিদ্রযুক্ত হাড়ি বেঁধে দিতে হবে।

রায় দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রিয়াদ এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত। 

বুধবার দুপুরে এ রায় কার্যকর করা হয়। 

উপস্থিত ছিলেন— অভিযোগকারী লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী এবং অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না।

সূত্রে জানা গেছে, গত রবিবার (৩১ আগস্ট) ভোরে মুজিবুর রহমান পান্না কালনা-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের লক্ষীপাশা চৌরাস্তা বাজার সংলগ্ন সরকারি জমির ওপর একটি আমগাছের সব ডালপালা কেটে দেন। ওই গাছে প্রতিদিন সন্ধ্যায় হাজারো চড়ুই পাখি বাস করতো। ডালপালা কাটা হওয়ায় পাখিরা গাছে ফিরে আসতে পারছিল না। ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা দেখা দেয়।

পাখির আবাসস্থল নষ্টের এ ঘটনায় সোহেল রানা লাক্সমী অভিযোগ দায়ের করেন। ভ্রাম্যমান আদালত অভিযোগ যাচাই-বাছাই শেষে ব্যবসায়ী মুজিবুর রহমান পান্নাকে জরিমানা করেন এবং ডালপালা কাটা গাছে হাড়ি বসানোর নির্দেশ দেন।

রায় কার্যকরকালে লোহাগড়া থানা পুলিশ, অভিযোগকারী যুবদল নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!