ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শ্রীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও আলোচনা সভা

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:১২ পিএম

শ্রীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

বুধবার বেলা ১১টার দিকে শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। 

র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মাওনা উড়ালসেতুর নিচে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সব সময় জনগণের পাশে রয়েছে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।”

এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, আহসান কবিরসহ স্থানীয় ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, সরকার দেশে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে এবং বিরোধী মতের উপর দমন-পীড়ন চালাচ্ছে। তাঁরা অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

র‍্যালি ও সভায় শ্রীপুর পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, শিক্ষক সমাজ, আলেম-ওলামা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে মহাসড়ক এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ইএইচ

Link copied!