ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শ্রীপুরে আনন্দ-উচ্ছাসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৫:১৯ পিএম

শ্রীপুরে আনন্দ-উচ্ছাসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে আনন্দ-উচ্ছাসের মধ্য দিয়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের ব্যানারে অনুষ্ঠানটি শুরু হয়। 

বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার টেংরা সড়কের মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেংরা মোড়ে এসে শেষ হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। 

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না।

কর্মসূচিতে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পাঠের মধ্য দিয়ে দিনটি সমাপ্ত হয়।

ইএইচ

Link copied!