ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অসুস্থ বৃদ্ধার দায়িত্ব নিলেন রাজিবপুরের ইউএনও

রাজিবপুর প্রতিনিধি

রাজিবপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:৫৫ পিএম

অসুস্থ বৃদ্ধার দায়িত্ব নিলেন রাজিবপুরের ইউএনও

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত বৃদ্ধাকে ঘিরে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। অচেনা হওয়ায় প্রথমে কেউ তার পাশে দাঁড়ায়নি।

স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম বিষয়টি ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়। 

পরে স্থানীয় এক মুদি দোকানদার বৃদ্ধাটিকে রাস্তা থেকে তুলে চর রাজিবপুর আলিম মাদ্রাসার বারান্দায় আশ্রয় দেন।

পরবর্তীতে মানবিক উদ্যোগে এগিয়ে আসেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী। তিনি বৃদ্ধার খাদ্য, চিকিৎসা ও সার্বিক দায়িত্ব গ্রহণ করেন।

ইউএনও আশ্বস্ত করে বলেন, “যতদিন না তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, ততদিন উপজেলা প্রশাসন তার পাশে থাকবে। সুস্থ হওয়ার পর পরিবারের সন্ধান পাওয়া গেলে তাদের কাছে হস্তান্তর করা হবে, না পাওয়া গেলে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হবে।”

বর্তমানে বৃদ্ধাটি চিকিৎসা সহায়তা এবং নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

ইএইচ

Link copied!