আব্দুল লতিফ আনসারী, শ্রীপুর (গাজীপুর)
সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৭:৩৯ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুরের শ্রীপুর উপজেলায় নতুন সমন্বয় কমিটি ঘোষণা করেছে। আবু রায়হান মিসবাহকে প্রধান সমন্বয়কারী এবং মো. রফিকুল ইসলাম রায়হানকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠন (উত্তারাঞ্চল) ও সদস্য সচিবের স্বাক্ষরিত পত্র।
শুক্রবার এনসিপি’র অফিসিয়াল ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, ৩ সেপ্টেম্বর সংগঠনের মুখ্য সংগঠক সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি চূড়ান্ত করা হয়।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন মাস বা নতুন আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এই অস্থায়ী কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে আবু রায়হান মিসবাহ, যুগ্ম সমন্বয়কারী হিসেবে মো. রফিকুল ইসলাম রায়হান, এডভোকেট কামরুল হাসান, মো. আনোয়ার হোসেন ও মাহমুদুল হাসান ইমন দায়িত্ব পেয়েছেন। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. মামুন হাসান, আল্পনা হক ছুঁয়া, মো. আশিক, মো. আরিফুল ইসলাম, মিনহাজ মোড়ল, মাওলানা এসফাকুল হক রোহান, মো. শফিকুল ইসলাম, মো. জিহাদ মোড়ল, মেহেদী হাসান রনি, ডা. কানিজ নাজমা, মো. আসিফ মিহা, মারুফ খান এবং মো. রাকিবুল হাসান রিয়ন।
দায়িত্বপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী আবু রায়হান মিসবাহ বলেন, “ছাত্র আন্দোলনের পর নাগরিকরা একটি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছে। আমরা জনগণের কল্যাণে আপ্রাণ লড়াই চালিয়ে যাব। জাতীয় নাগরিক পার্টি সকলের, দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। পার্টিকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করা হবে।”
ইএইচ