জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৬:২৪ পিএম
আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে মাটিরাঙ্গা সেনা জোনের সহযোগিতায় কর্মজীবী নারীদের জীবনমান উন্নয়নের জন্য উপজেলা পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় মাটিরাঙ্গা জোন সদর এ আয়োজিত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি।
এ সময় উপস্থিত ছিলেন— মাটিরাঙ্গা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান পিএসসি, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি বলেন, “এই সেলাই মেশিন দিয়ে পোশাক তৈরির কাজ করে অর্থ উপার্জনের মাধ্যমে আপনারা পরিবারকে স্বাবলম্বী করতে পারবেন। বেকারত্ব রোধ ও দারিদ্র্যতা বিমোচনে জনকল্যাণকর এই উদ্যোগ নেওয়ায় জেলা পরিষদ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমি সন্তোষ প্রকাশ করছি।”
ইএইচ