ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মুন্সীগঞ্জে যুবদল নেতার পদ স্থগিতের প্রতিবাদে কিলোমিটারজুড়ে মোমবাতি প্রজ্বলন

আরাফাত রায়হান সাকিব, মুন্সীগঞ্জ

আরাফাত রায়হান সাকিব, মুন্সীগঞ্জ

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৯:২৮ পিএম

মুন্সীগঞ্জে যুবদল নেতার পদ স্থগিতের প্রতিবাদে কিলোমিটারজুড়ে মোমবাতি প্রজ্বলন

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার পদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শহীদ চত্বরের সামনে থেকে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অন্তত ৫ শতাধিক নেতাকর্মী এ মৌন কর্মসূচিতে অংশ নেন।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, কোনো কারণ দর্শানো ছাড়াই অবৈধভাবে মাসুদ রানার পদ স্থগিত করা হয়েছে। পত্রে ‘দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত’ থাকার কথা উল্লেখ থাকলেও নির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি। 

তারা আরও দাবি করেন, দুঃসময়ে দলের জন্য নিবেদিত ছিলেন মাসুদ রানা, অথচ তাকে অন্যায়ভাবে স্থগিত করা হয়েছে। দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তারা।

প্রসঙ্গত, গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলামের স্বাক্ষরিত এক পত্রে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করা হয়। একই সঙ্গে ওই পত্রে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্নাকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।

ইএইচ

Link copied!