ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উজিরপুরে খ্রিস্টান তরুণীর রহস্যজনক মৃত্যু

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৮:০৯ পিএম

উজিরপুরে খ্রিস্টান তরুণীর রহস্যজনক মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসার খ্রিস্টান পল্লীতে মামার ঘর থেকে ন্যান্সি মন্ডল (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ন্যান্সি মন্ডল অঞ্জন মন্ডলের কন্যা। পিতা-মাতার মৃত্যুর পর তিনি মামার বাড়িতে থাকতেন। গত দুই বছর আগে তিনি অবিবাহিত অবস্থায় একটি পুত্র সন্তান জন্ম দেন। বিষয়টি নিয়ে এলাকায় তর্ক-সমালোচনা তৈরি হলে স্থানীয় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে অভিযুক্ত করে আদালতে ধর্ষণ মামলা দায়ের করা হয়। পরে মোটা অংকের টাকা দিয়ে মামলাটি মীমাংসা করা হয়।

ন্যান্সি মন্ডল বরিশাল শহরে বাসা ভাড়া নিয়ে থাকলেও গত ৮ সেপ্টেম্বর রাতে তিনি মামার বাড়িতে উপস্থিত হন। পরের সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। 

স্থানীয়দের দাবি, ন্যান্সির পুত্র সন্তান কোথায় রয়েছে সে জানতেন না এবং মামা-মামী তাকে বাসা ভাড়া ও সামান্য বাজার খরচা দিয়েছিলেন। 

স্থানীয়দের মতে, লাশ পাওয়া ঘরে কোনও দরজা না থাকা সত্ত্বেও ন্যান্সি আত্মহত্যা করেছে, যা রহস্যজনক।

নিহতের মামার পরিবার বলেছে, ন্যান্সি একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে।

উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!