ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাপ্তাই বাঁধের ১৬ টি জলকপাট খুলে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৩ হাজার কিউসেক পানি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:০৮ পিএম

কাপ্তাই বাঁধের ১৬ টি জলকপাট খুলে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৩ হাজার কিউসেক পানি

টইটুম্বুর পানি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাঙামাটির কাপ্তাই লেক। পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (কপাবিক)-এর ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। 

বুধবার দিবাগত রাত ৩টা থেকে প্রতি কপাট দিয়ে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়।

এতে করে প্রতি সেকেন্ডে প্রায় ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে চলে যাচ্ছে।

কপাবিক-এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেজানান, “উজান থেকে প্রচুর পরিমাণে পানি নেমে আসছে। যার ফলে লেকের পানির উচ্চতা প্রতি মুহূর্তে বেড়ে বিপদসীমার উপর চলে গেছে। রাত ৩টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।”

তিনি আরও বলেন, বুধবার সকাল ৮টায় কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৮.৯০ ফুট মিন সি লেভেল (MSL)। অথচ লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা মাত্র ১০৯ ফুট MSL। অর্থাৎ মাত্র ০.১০ ফুট কম পানিতে লেক উপচে পড়ার আশঙ্কা ছিল।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, যদি এমন পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকে, তবে ভবিষ্যতে আরও জলকপাট খুলে দেওয়ার প্রয়োজন হতে পারে।

এদিকে, হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় কর্ণফুলী নদী তীরবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। নিচু এলাকা এবং নদীতীরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

জেএইচআর

Link copied!