ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কৃষি গবেষণায় যৌথ সহযোগিতা বাড়াতে বিনা–বাকৃবির আলোচনা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:৩৪ পিএম

কৃষি গবেষণায় যৌথ সহযোগিতা বাড়াতে বিনা–বাকৃবির আলোচনা

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর নবনিযুক্ত মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বাকৃবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন। আলোচনায় কৃষি গবেষণা ও উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। 

পাশাপাশি গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ, যৌথ উদ্যোগে কার্যক্রম গ্রহণ এবং জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা কৃষি গবেষণায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ, উদ্ভাবিত জাতের ব্যবহার এবং ভবিষ্যৎ প্রজন্মকে কৃষি উন্নয়নে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তারা আশা প্রকাশ করেন, বিনা ও বাকৃবির যৌথ সহযোগিতা দেশের কৃষি গবেষণা ও শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

উভয় প্রতিষ্ঠান বিশ্বাস প্রকাশ করে যে, এই সহযোগিতা ভবিষ্যতে কৃষি গবেষণা ও উচ্চশিক্ষার অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে এবং দেশের কৃষি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

ইএইচ

Link copied!