ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

 মো.আলী হাসান, জয়পুরহাট

 মো.আলী হাসান, জয়পুরহাট

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৫:২৪ পিএম

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

জেলা পরিষদ জয়পুরহাট এর ২০২৪-২৫ অর্থ বছরের  রাজস্ব বাজেটের আওতায় ২০২৪ সালে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে এ শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও জেলা পরিষদের প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন  সদর উপজেলা নির্বাহী অফিসার জয়পুরহাট  রাশেদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন প্রমুখ।

এ বছরে এককালীন শিক্ষাবৃত্তির জন্য আবেদন করেন ১২১জন। এর মধ্যে যোগ্য আবেদনকারী ১১৩ জন, বাতিল আবেদনকারী ৮জন ছিল। মোট টাকার পরিমাণ ৪ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা মাত্র।

জেএইচআর

Link copied!