ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিরোজপুরে জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৭:১১ পিএম

পিরোজপুরে জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

পিরোজপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন হয়েছে। 

রোববার বিকেল ৩টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ও বিএনপি নেতা সাইদুল ইসলাম কিসমত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হুসাইন আহমাদ। সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার মো. লিটন খান।

উদ্বোধনী ম্যাচে পিরোজপুর জেলা ফুটবল দল ও বাগেরহাট জেলা ফুটবল দল মুখোমুখি হয়। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পিরোজপুর দলের খেলোয়াড় আম্মার।

ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন পিরোজপুরের স্বনামধন্য ধারাভাষ্যকার আবুল হাসনাত রিপন ও এম এ জলিল।

ইএইচ

Link copied!