ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ক্ষেতলালে হতদরিদ্র ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:১৩ পিএম

ক্ষেতলালে হতদরিদ্র ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা

জয়পুরহাটের ক্ষেতলালে হতদরিদ্র ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে।

সোমবার দিনব্যাপী ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে আসা বিভিন্ন এলাকার রোগীদের চোখের পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে ওষুধ, চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। 

এছাড়া শতাধিক রোগীকে বাছাই করে পরবর্তীতে বগুড়ার গাক চক্ষু হাসপাতালে বিনা খরচে ছানি অপারেশন করানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী হোসেন শাহ, বগুড়া ব্র্যাক ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মোহাম্মদ ইদ্রিস আলী, জয়পুরহাট জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক রেজাউল করিম ও বগুড়া রিজিওনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) হাসান উল কবিরসহ বিভিন্ন চিকিৎসক ও নার্সরা।

ইএইচ

Link copied!