ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নদীতে ভেসে উঠলো নিখোঁজ ইমামের মরদেহ

বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:৫০ পিএম

নদীতে ভেসে উঠলো নিখোঁজ ইমামের মরদেহ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিখোঁজের তিন দিন পর নদীতে ভেসে উঠেছে এক ইমামের মরদেহ। মঙ্গলবার সকালে উপজেলার বৈন্যা প্রসাদ এলাকায় ক্ষিরাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের রফিকুল ইসলাম (৩৮) ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে ফজরের নামাজ পড়ানোর পর থেকে রফিকুল ইসলাম নিখোঁজ ছিলেন। যোহরের নামাজে উপস্থিত না হওয়ায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মঙ্গলবার সকালে ক্ষিরাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিন বলেন, ইমাম সাহেব নিয়মিত নামাজ পড়াতেন। যোহরের সময় মসজিদে না আসায় খোঁজ শুরু করি। পরে নদীতে তার মরদেহ পাওয়া যায়—বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।

ঘিওর থানার (ওসি) কোহিনূর ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, হয়তো গোসল করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জেএইচআর

Link copied!