জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৪:৫০ পিএম
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় শারদীয় দূর্গাপুজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
সভায় উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক, উপজেলা কৃষি অফিসার সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমেন চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রূপন চত্রুবর্ত্রী, প্রেসক্লাব সভাপতি জসীম উদ্দিন জয়নাল, উপজেলা আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ মো. জিয়া উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দীপ শিখা চাকমা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. সাহাদাত হোসেন, উপজেলা ফায়ার স্টেশন অফিসার মো. হারুন উর রশীদ, ৪০ বিজিবি পলাশপুর জোনের নায়েক সুবেদার শেখ নিজাম উদ্দিন, উপজেলা ইমাম ওলামা পরিষদের প্রতিনিধি মাওলানা হাফেজ মো. হারুন উর রশীদ, কেন্দ্রীয় রক্ষাকালি মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি দেবাশীষ দত্ত আশীষ, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি স্বপন পাল, কেন্দ্রীয় রক্ষা কালি মন্দির দূর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি লিটন পাল, সাধারণ সম্পাদক ছোটন চৌধুরী, ব্যাঙমারা দূর্গাপুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপ্তমোহন ত্রিপুরা এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান ও দূর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকগণ।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, “দূর্গাপূজায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি পরিচালনা করা হবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নামাজের সময় মন্ডপে মাইক বন্ধ রাখা এবং সরকারি বিধি-বিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করতে হবে।
দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দময়ভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।”
ইএইচ