ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শ্রীপুরে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ, দুর্ভোগে ৬০ পরিবার

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর)

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর)

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৪:৫৮ পিএম

শ্রীপুরে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ, দুর্ভোগে ৬০ পরিবার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ করে দেওয়ায় অন্তত ৬০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। 

স্থানীয়দের অভিযোগ, নুরুজ্জামান নামের এক ব্যক্তি সম্প্রতি ওই রাস্তায় স্থাপনা নির্মাণ করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে বুধবার দেখা যায়, আসওয়াদ নামের একটি পোশাক কারখানার সীমানা প্রাচীর ঘেঁষে প্রায় ৭ ফুট প্রশস্ত ইট সলিংয়ের একটি রাস্তা রয়েছে। বহু বছর ধরে এই পথ দিয়ে এলাকাবাসী নির্বিঘ্নে চলাচল করে আসছিলেন। এটি শুধু একটি গলিপথ নয়, বরং আশপাশের বাসিন্দাদের স্কুল, মসজিদ, বাজার ও পোশাক কারখানায় যাওয়ার প্রধান পথ।

তবে সম্প্রতি নুরুজ্জামান রাস্তাটির মাঝপথে সিমেন্টের পিলার বসিয়ে স্থাপনা নির্মাণ করায় পথটি সরু হয়ে গেছে। এতে যানবাহন চলাচল তো বটেই, পথচারীদেরও চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে।

স্থানীয় আবুল হোসেন বলেন, “রাস্তাটি দিয়ে প্রায় ৬০ বছর ধরে আমরা চলাফেরা করছি। এখন হঠাৎ বন্ধ করা হয়েছে। রোগীকে হাসপাতালে নিতে গেলেও ঘুরে অনেক দূর পথ যেতে হচ্ছে। এটি মানবিক দিক থেকেও অগ্রহণযোগ্য।”

আরেক ভুক্তভোগী আব্বাস আলী বলেন, “দ্রুত সমাধান না হলে আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

এ সময় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিষয়টি অভিযুক্ত নুরুজ্জামানকে জানালেও তিনি কর্ণপাত করেননি। তারা জনসাধারণের চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অভিযুক্ত নুরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, “নিজস্ব জমিতে স্থাপনা করেছি। আমার জমির উপর দিয়ে কাউকে রাস্তা দিতে পারবো না।”

এ বিষয়ে এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে দীর্ঘদিনের এই চলাচলের পথ পুনরায় খুলে ভুক্তভোগী পরিবারের দুর্ভোগ দূর করবে।

ইএইচ

Link copied!