ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিবচরে বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

মশিউর কাজী, শিবচর

মশিউর কাজী, শিবচর

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৫:০৬ পিএম

শিবচরে বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবচর উপজেলা শাখার নবগঠিত কমিটির সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচরের স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সোহেল রানা।

সভায় সদস্য সচিব সোহেল রানা বলেন, “তারেক রহমানের নির্দেশেই এই কমিটি গঠিত হয়েছে। সুতরাং এ কমিটি নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।”

আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, “দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ আমাদের একঘরে করে রেখেছিল। আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারিনি। জনগণের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। শারীরিক, মানসিক ও আর্থিকভাবে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। জেল-জুলুম, জরিমানা ছিল নিত্যদিনের ব্যাপার। গণমাধ্যমকর্মীরাও স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেননি, বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। এখন সময় এসেছে স্বাধীনভাবে মত প্রকাশের। আমরা চাই আপনাদের সহযোগিতা, যাতে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়া যায়।”

সভায় আরও উপস্থিত ছিলেন— যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, শাজাহান (সাজু) মোল্লা, সহিদুল ইসলাম দীপু, মোতাহার হোসেন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া সদস্যদের মধ্যে আবুল বাশার সিদ্দিকী, মাহবুবুর রহমান মাদবর, শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান), সিরাজুল ইসলাম, আজমল হুদা (ইথু) চৌধুরী, শামিম আহসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!