ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাথর লুট মামলায় প্রশাসনের লাইনম্যান গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৮:৫১ পিএম

পাথর লুট মামলায় প্রশাসনের লাইনম্যান গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে আলোচিত ভোলাগঞ্জ সাদাপাথর চুরি মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. মামুন আহমেদ (২২) কোম্পানীগঞ্জ উপজেলার রুস্তমপুর ভোলাগঞ্জ এলাকার বাসিন্দা এবং জগম্বর আলীর ছেলে। 

পুলিশের তথ্য অনুযায়ী, মামুন আহমেদ ভোলাগঞ্জে পাথর বহনকারী বারকি নৌকার লাইনম্যান হিসেবে প্রশাসনের হয়ে কাজ করতেন। বুধবার গভীর রাতে ধলাই ব্রিজের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, আটক মামুন আহমেদ সাদাপাথর লুটের অন্যতম শীর্ষ লুটেরা। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনি ১ম সারির আসামি। মামুনসহ এখন পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। 

এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ তৎসহ দণ্ডবিধি ৩৭৯/৪৩১ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম মূল আসামি সাহাব উদ্দিনসহ ১৪ জন বর্তমানে কারাগারে রয়েছেন।

ইএইচ

Link copied!