ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দূর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশের মতবিনিময়

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০২:২২ পিএম

দূর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশের মতবিনিময়

প্রতিবারের ন্যায় এবারো হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা- ২০২৫ সুন্দর ও শান্তি পূর্ণভাবে উদযাপন করার লক্ষে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে দুর্গাপুর থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করে দুর্গাপুর থানা পুলিশ। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মো. আল ইমরানুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের দুর্গাপুর উপজেলা শাখার আহবায়ক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, সদস্য সচিব বাবু বিদ্যুৎ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুলসহ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ। 

পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মো. আল ইমরানুল আলম বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দদের নিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে উৎসব মূখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করার সার্থে কি কি করণীয় আর কি কি বর্জনীয় সেই সম্পর্কে বিস্তারিত আলেচনা করেন।

ইএইচ

Link copied!