ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মোহনগঞ্জে ব্রিজের নিচে মিলল বৃদ্ধের লাশ

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৩:২৪ পিএম

মোহনগঞ্জে ব্রিজের নিচে মিলল বৃদ্ধের লাশ

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৩নং তেতুলিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের একটি ব্রিজের নিচ থেকে আব্দুল কদ্দুছ (৬৩) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। 

নিহত আব্দুল কদ্দুছ হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জহর জানান, কদ্দুছ কিছুদিন আগে ধর্মপাশা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। 

তবে পরবর্তীতে তিনি কবে হাসপাতাল থেকে বের হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার সকালে হরিপুর ব্রিজের নিচে তার লাশ পাওয়া যায়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!