ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মান্দায় শুরু হলো ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৮:০৬ পিএম

মান্দায় শুরু হলো ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

নওগাঁর মান্দা উপজেলায় উপজেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় সাহাপুর ডি.এ. উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং দর্শকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, "সুস্থ দেহে সুস্থ মন থাকে। দেহকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ভালো খেলোয়াড়রা দেশের সম্মান বয়ে আনে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাও জরুরি।"

চলতি বছরের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়ায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও দাবা ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হয়েছে।

ইএইচ

Link copied!