ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৮:১৯ পিএম
ফেনী পৌরসভার নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. সামছুদ্দিন।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন।
এর আগে মঙ্গলবার এক অফিস আদেশে সামছুদ্দিনকে ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১ শাখার নির্দেশক্রমে চট্টগ্রামের দোহাজারী থেকে সামছুদ্দিনকে ফেনী পৌরসভায় পদায়ন করা হয়েছে।
চলতি বছরের ১৮ মার্চ ফেনী পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবুজর গিফরীর বদলীর পর পদটি শূণ্য ছিল।
ইএইচ