মান্দা (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৯:১৮ পিএম
নওগাঁর মান্দায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক মতবিনিময় সভার আয়োজন করেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতীন।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, সহসভাপতি একেএম নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক সামশুল ইসলাম বাদল, কুমার বিশ্বজিৎ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে এম এ মতীন বলেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় যেন নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব পালন করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে সকল নেতা-কর্মীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ইএইচ