ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মহেশপুর সীমান্তে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ সহ দুই পাচারকারী আটক 

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:১১ এএম

মহেশপুর সীমান্তে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ সহ দুই পাচারকারী আটক 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকা থেকে ৩ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের দুই কেজি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। 

শনিবার রাত সাড়ে ৯টার সময় মহেশপুর ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ থত্য জানানো হয়।

আটককৃতরা হলেন, ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে শ্রী রনজিৎ বিশ্বাস ও কালীগঞ্জ উপজেলার খোদ্দরায় গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাসকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার বিকালে কালিগঞ্জ থেকে জীবননগর গামী হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে দুইজন ব্যক্তি স্বর্ণ বহন করে ভারতে পাচারের কথা জানতে পারে। খবর পেয়ে বিজিবি সদস্যরা মহেশপুর ব্যাটালিয়ন সুবেদার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি বিশেষ টহল দল কাকিলাদাড়ী বাজার এলাকায় অবস্থান নেয়।

সোর্সের দেয়া তথ্য মতে বিজিবি সদস্যরা হাজী ডিলাক্স এক্সপ্রেস পরিবহনের বাসটি তল্লাশি চালিয়ে প্রথমে শ্রী রনজিৎ বিশ্বাসকে ও পরে সৌরভ বিশ্বাসকে আটক করে। সৌরভ বিশ্বাস আগেই কোটচাঁদপুর শহরে বাস থেকে নেমে যায়। বিজিবি শ্রী রনজিৎ বিশ্বাসকে ফাঁদ হিসেবে ব্যবহার করে সৌরভকে আটক করতে সমর্থ হয়। এ সময় তাদের কাছ থেকে চার পিস স্বর্ণের বার জব্দ করা হয় যার মোট ওজন দুই কেজি ৩৩১.৭৯ গ্রাম। আসামিদের শনিবার রাতে মোবাইল ও মোটরসাইকেলসহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ সরকারী কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালে জানুয়ারি মাস থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ৪৯ কেজি ওজনের ৩৮ টি স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় সোনা পাচারের দায়ে ২৭টি মামলায় ৪১ জনকে আটক করা হয়। এছাড়া ২০২৪ সালের ৬ আগস্ট থেকে এ পর্যন্ত বিজিবি কর্তৃক ১২২.৩১ কেজি স্বর্ণ এবং ৮২ জন আসামি আটক করার কথা জানানো হয়।

জেএইচআর

Link copied!