ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাজীপুরে রাস রিসোর্টে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১৪

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৩৬ এএম

গাজীপুরে রাস রিসোর্টে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১৪

গাজীপুরের শ্রীপুরে রাস রিসোর্টে নাটকে অভিনয়ের কথা বলে ডেকে নিয়ে এক অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই রিসোর্টে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেছে প্রশাসন। এ সময় রিসোর্ট থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও রিসোর্টটির বৈধ কোনো কাগজ না থাকায় দুই লাখ টাকা জরিমানা করে রিসোর্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

শনিবার বিকেলে রাস রিসোর্টে অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম।  

এদিকে ঘটনার পর ভুক্তভোগী অভিনেত্রীর অভিযোগের বিষয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে ধর্ষণের ঘটনার  প্রাথমিক সত্যতা পাওয়া যায় সেখানে। পরে রিসোর্টের কর্মীদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর  এ ঘটনায় যারা জড়িত মনে হবে তাদের গ্রেপ্তার দেখানো হবে বলে জানান  শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল রাকিব। 

তিনি বলেন, ওই অভিনেত্রীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে ফরেনসিক বিভাগ। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। 

ভুক্তভোগী ওই অভিনেত্রী বলেন, নাটকে প্রধান চরিত্রে অভিনয়ের কথা বলে আমাকে রিসোর্টে নেওয়া হয়। তারপর সেখানে আরও দুজন উপস্থিত হয়। তারা আমাকে জোর করে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে সেখান থেকে বেরিয়ে আমি থানায় মামলা করেছি। কিন্তু এখনো পুলিশ কাউকে গ্রেপ্তারর করতে পারেনি।

শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম বলেন, অভিযানের সময় রিসোর্ট কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার পাশাপাশি আপাতত রিসোর্টটি বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে রাস রিসোর্টে পরিচালকের সঙ্গে শুটিংয়ের কাজে আসেন ওই অভিনেত্রী। কথা ছিল নাটকে নায়িকার চরিত্রে অভিনয় করার। তবে ওই রাতে রিসোর্টে আগে থেকেই উপস্থিত থাকা আরও দুজনকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় ওই অভিনেত্রীকে। দফায় দফায় নির্যাতনের শিকার হয়ে চলে যেতে চাইলে হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে রিসোর্টের মালিক পরিচয় দেওয়া এক ব্যক্তি ভুক্তভোগীর সঙ্গে থাকা মোবাইল রেখে দেন। পরে এ বিষয়ে থানায় অভিযোগ করেন ওই অভিনেত্রী।

জেএইচআর 

Link copied!