ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে শিল্পপতি সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুলাই ১৮, ২০২৬, ০৬:২০ পিএম

টাঙ্গাইলে শিল্পপতি সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও গণমাধ্যম ব্যক্তিত্ব মরহুম সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে এ উপলক্ষে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাধারণ সম্পাদক মো. সেলিম তরফদার, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত, সাধারণ সম্পাদক ও আগামীর সময়ের প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল, যুগ্ম সম্পাদক ও ভোরের পাতার টাঙ্গাইল প্রতিনিধি আব্দুস সাত্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আমার সংবাদের প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সহ-ক্রীড়া সম্পাদক মীর শামস উদ্দিন সায়েম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন ও আনোয়ার হোসেন নয়ন এবং দৈনিক কালবেলার প্রতিনিধি শাহ আলমসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা মরহুম সাঈদ হোসেন চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবন, শিল্পোন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তাঁর অবদানের কথা তুলে ধরেন। পরে শহরের বটতলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আজহারুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

বক্তারা বলেন, সাঈদ হোসেন চৌধুরী ছিলেন দেশের শিল্প ও অর্থনীতি খাতের একজন দূরদর্শী উদ্যোক্তা এবং পরিবর্তনের রূপকার। ১৯৯১ সালে তাঁর হাত ধরে এইচআরসি গ্রুপের যাত্রা শুরু হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতি, চা শিল্প, শিপিং, ব্যাংকিং, গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশিষ্ট এই শিল্পপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সিআইপি ব্যবসায়ী সাঈদ হোসেন চৌধুরী ২০২৫ সালের ১৫ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এম জি
 

Link copied!