ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নরসিংদীতে ডাকাতের হামলায় গৃহকর্তা নিহত, মালামাল লুট

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

জুলাই ১৮, ২০২৬, ০৬:১৯ পিএম

নরসিংদীতে ডাকাতের হামলায় গৃহকর্তা নিহত, মালামাল লুট

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে শাহজাহান ভূইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুরুজ ভূইয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ডাকাতির সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

শনিবার দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার ব্যবসায়ী মিলন ভূইয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত শাহজাহান ভূইয়া একই এলাকার সামসু ভূইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল মিলন ভূইয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান ভূইয়াকে ফোন করে বিষয়টি জানান। পরে ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে।

খবর পেয়ে পাশের বাড়ি থেকে শাহজাহান ভূইয়া ও তাদের চাচা সুরুজ ভূইয়া মিলনের বাড়ির দিকে আসেন। এ সময় বাড়ির বাইরে অবস্থান নেওয়া ডাকাতরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ভূইয়া নিহত হন এবং সুরুজ ভূইয়া গুরুতর আহত হন।

স্থানীয়দের ভাষ্য, ডাকাতদল প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহত সুরুজ ভূইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রতিবেশী সোহেল মিয়া বলেন, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান ভূইয়াকে ফোনে বিষয়টি জানান। পরে শাহজাহান ও চাচা সুরুজ বাড়িটির দিকে এগিয়ে গেলে বাইরে থাকা ডাকাতরা তাদের কুপিয়ে গুরুতর আহত করে। এরপর ডাকাতরা ডাকাতি শেষে পালিয়ে যায়।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এএন

Link copied!