ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুমকীতে গাঁজা সেবনে ৬০ বছরের বৃদ্ধের কারাদণ্ড

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৫৯ পিএম

দুমকীতে গাঁজা সেবনে ৬০ বছরের বৃদ্ধের কারাদণ্ড

পটুয়াখালীর দুমকী উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে গাঁজা সেবনের সময় মো. মিজানুর রহমান (৬০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিম।

সোমবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পাংগাশিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বসতঘরের দক্ষিণ পাশে বসে গাঁজা সেবনের সময় আটক করা হয়।

আটককৃত মো. মিজানুর রহমান (পিতা: মৃত হাজী সোনা মিয়া)–এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

পরে তাকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, দুমকী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজার মো. ইজাজুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর উপ-পরিদর্শক এস.এম. শাহীন পারভেজ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!