ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সন্দ্বীপে মোবাইল কোর্টের অভিযান: দুটি অবৈধ করাতকলকে জরিমানা

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৩:৪৫ পিএম

সন্দ্বীপে মোবাইল কোর্টের অভিযান: দুটি অবৈধ করাতকলকে জরিমানা

সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের বক্তারহাট বাজারসংলগ্ন এলাকায় দুইটি অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে।

সোমবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

করাতকল বিধিমালা, ২০১২-এর আওতায় প্রতিটি করাতকলকে ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিজাম উদ্দিন ও তার সহকর্মীরা, মোবাইল কোর্টের পেশকার মো. আবুল হোসেন এবং একটি চৌকস আনসার টিম।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!