ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিএফএ’র সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৫:২৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বিএফএ’র সংবাদ সম্মেলন

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্কাই ভিউ ইন হোটেলের সম্মেলন কক্ষে সোমবার দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মো. আকবর হোসেন।

তিনি বলেন, ইউনিয়নভিত্তিক নতুন ডিলার নিয়োগের প্রস্তাব বাস্তবসম্মত নয়। অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরিবহন সংকট ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে এ নীতিমালা সার বিতরণ ব্যবস্থায় সুফল আনতে পারবে না। বিসিআইসি ডিলাররা দীর্ঘ ৩০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কৃষকের কাছে সার পৌঁছে দিচ্ছেন। এ অবস্থায় হঠাৎ নতুন নীতিমালা চাপিয়ে দিলে কৃষক পর্যায়ে সংকট তৈরি হতে পারে।

আকবর হোসেন আরও বলেন, ক্ষুদ্র সার বিক্রেতারা প্রান্তিক কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তাদের বাদ দেওয়া হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি প্রকৃত চাহিদা অনুযায়ী সুষম বরাদ্দ দিলে কোনো ধরনের সংকট তৈরি হবে না। ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। কারণ জ্বালানি, ব্যাংক সুদ, গুদাম ভাড়া ও শ্রমিক ব্যয় বেড়ে গেলেও কমিশন বাড়ানো হয়নি। ভর্তুকি মূল্যের সারের ওপর প্রস্তাবিত ৫ শতাংশ উৎস কর বাজারকে অস্থিতিশীল করবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পাশাপাশি বিএফএ’র প্রতিনিধিদের মতামত গ্রহণ করে নতুন নীতিমালা প্রণয়ন করা উচিত। সার ডিলার নীতিমালা ২০০৯-এর আলোকে ২০২৫ সালের নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হলে তা কৃষক ও সরকারের উভয়ের জন্যই ফলপ্রসূ হবে।

এ সময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, সিনিয়র সহসভাপতি কাজী সেতাউর রহমান, সহসভাপতি দানিউল ইসলামসহ জেলা ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!