ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জাগঞ্জ ইলিশ সংরক্ষণ বিষয়ক টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৫:৪১ পিএম

মির্জাগঞ্জ ইলিশ সংরক্ষণ বিষয়ক টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কিত উপজেলা টাস্ক ফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বেলা ১২টায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রাসেল, মৎস্য অফিসার মো. মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গোলাম ফারুক মুন্সি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সি, উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর মাও. মো. সিরাজুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন এই সময়ে সারাদেশে ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ আইন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

জেএইচআর

Link copied!