ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মোহনগঞ্জে দুর্গাপূজা মণ্ডপে হামলা

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

অক্টোবর ২, ২০২৫, ০৩:৩১ পিএম

মোহনগঞ্জে দুর্গাপূজা মণ্ডপে হামলা

নেত্রকোণার মোহনগঞ্জে খুরশিমূলে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মণ্ডপে জোরপূর্বক নাচানাচি নিয়ে বকাটেদের হামলা হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৪নং মাঘান সিয়াধার ইউনিয়নের খুরশিমূল গ্রামের ২৪ নং যুব সংঘ দুর্গাপূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুরশিমূল গ্রামে রাতে পূজার কার্যক্রম শেষে মণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পার্শ্ববর্তী এলাকা থেকে নেশাগ্রস্ত যুবকরা এসে শেষ পর্যায়ে জোরপূর্বক নাচানাচি শুরু করেন। মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দিলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়।

পূজা মণ্ডপের সভাপতি উৎপল কুমার সরকার বলেন, ১০ থেকে ১৫ জন পোলাপান এসে জোর করে নৃত্য দিতে চেয়েছিলেন। তারা সারারাতেই নৃত্য দিতে চেয়েছিল। এখন রাত ২টা বাজে তারা বন্ধ করতে দিচ্ছিল না। তাদের না করা হয়েছে বিধায় তারা মূর্তি ভাঙচুর, চেয়ার ভাঙচুর এবং ৫ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মোহনগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মিহির গোস্বামী বলেন, অনুষ্ঠানের শেষ সময়ে ঘটনা হয়েছে। নাচানাচি নিয়ে নাচ বন্ধ করে দিয়েছিল। আশপাশ এলাকা থেকে আসা মুসলমান যারা ছিল জোরাজুরি করে তারা নাচগান করবে। গত বছরের আগের বছরেও এমন ঘটনা ঘটেছিল। মূলত এই এলাকার হিন্দুরাই হচ্ছে নির্যাতিত।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নাচানাচি নিয়ে এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। একপক্ষ নাচ বন্ধ করতে চাইলে আরেক পক্ষ বলে, না আরও দুই থেকে তিনটি গান বাজাতে হবে। রাজি না হওয়ায় তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে চার থেকে পাঁচজন আহত হয়েছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইএইচ

Link copied!