ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মোহনগঞ্জে পূজামণ্ডপে হামলা মামলায় যুবক গ্রেপ্তার

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৫, ০৫:৫৯ পিএম

মোহনগঞ্জে পূজামণ্ডপে হামলা মামলায় যুবক গ্রেপ্তার

নেত্রকোণার মোহনগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় আরিফ চৌধুরী অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌরশহরের উত্তর দৌলতপুরের ব্যাংকার্স মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার অন্তর উপজেলার বাহাম গ্রামের রেহেন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে দুর্গাপূজায় মোহনগঞ্জ উপজেলার খুরশিমূল গ্রামে একটি মণ্ডপে যায় অন্তরসহ ১৫-১৬ যুবক। তারা সেখানে গিয়ে সাউন্ডবক্সে গান বাজাতে বলে। গানের সাথে ওই যুবকেরা নাচানাচি করে। বেশি রাত হওয়ায় সাউন্ডবক্স বন্ধ করতে গেলে পূজার আয়োজকদের ওপর হামলা চালায় যুবকেরা। এসময় অন্তত ৮ জনকে জখম করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পরদিন বিকালে আহত অমিত চন্দ্র দাস থানায় মামলা করেন। এতে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯-১০ জনকে আসামি করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “ওই রাতে ঘটনাস্থল থেকে একটি নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি পূজামণ্ডপে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ দেখে অন্তরকে সনাক্ত করা হয়। পরে শনিবার রাতে পৌরশহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ইএইচ

Link copied!