ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মোহনগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৫, ০৭:৪৯ পিএম

মোহনগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোণার মোহনগঞ্জে বজ্রপাতে মো. আবাল হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় ওই কৃষক গরু আনতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি।

সোমবার উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

আবাল হোসেন উপজেলার জয়পুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত ওহেদ আলীর ছেলে। তার তিন কন্যা সন্তান রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বেলা আড়াইটা থেকে তিনটার দিকে গরু আনতে হাওরে গেলে বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাত হলে আবাল হোসেন তার কবলে পড়ে প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!