ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় জাতীয় কন্যা দিবস উদযাপন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৫, ০৪:০২ পিএম

কেন্দুয়ায় জাতীয় কন্যা দিবস উদযাপন

"আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় কন্যা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  বেলা ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাইম উল ইসলাম চৌধুরী এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম। আলোচনায় বক্তারা কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ গড়ার বিষয়ে গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীগণ অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!